বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে ছদ্মবেশী অনুপ্রবেশকারীরা প্ররোচনা দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি শিক্ষার্থীদেরকে স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের কাছে বেতন না বাড়ানোর দাবি তুলতে পরামর্শ দেন।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


