বুধবার ৪ নভেম্বর ২০২৬

নির্ধারিত সময়ের আগেই বাড়তি ভাড়া আদায়

bus-transport-dhaka-bangladeshপয়লা অক্টোবর থেকে সিএনজিচালিত বাস ও পয়লা নভেম্বর থেকে অটোরিকশার ভাড়া বাড়ানোর সরকারি সিদ্ধান্ত হলেও আজ থেকেই নগরীর বিভিন্ন রুটে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগ করেছেন সাধারণ যাত্রীরা। এছাড়া পয়লা অক্টোবর থেকে সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের আশঙ্কাও করছেন তারা।

অন্যদিকে, সিএনজিচালিত অটোরিকশার মিটাররেট ও মালিকের জমা বাড়ানো হলেও চালকদের দাবি, এর সুফল পাবেন না চালক ও যাত্রীরা। সর্বশেষ জ্বালানির দাম বাড়ানোর পরপরই গণপরিবহনের ভাড়া বৃদ্ধির দাবি জানায় পরিবহন সংশ্লিষ্টরা। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এক বৈঠকে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১০ পয়সা বাড়িয়ে যথাক্রমে এক টাকা সত্তর পয়সা এবং এক টাকা ষাট পয়সা নির্ধারণ করা হয়।

আর সিএনজি অটোরিকশার প্রথম দুই কিলোমিটার ২৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়। পরের প্রতি কিলোমিটারের ভাড়া ৭ দশমিক ৬৪ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১২ টাকা। এছাড়া মালিকের দৈনিক জমা ৬০০ টাকা থেকে বাড়িয়ে করা হয় ৯০০ টাকা।

বর্ধিত এই বাসভাড়া আগামী পহেলা অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও শুক্রবার রাজধানীর কয়েকটি স্থানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। এছাড়া, পয়লা অক্টোবরের পর নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের আশঙ্কাও করছেন তারা। অন্যদিকে, সিএনজিচালিত অটোরিকশা চালকদের দাবি, মিটাররেট ও প্রথম দুই কিলোমিটারের ভাড়া বাড়ালেও এর কোনো সুফল পাবেন না চালক ও যাত্রীরা। নাগরিক অধিকার সুরক্ষায় এখনই কঠোর নজরদারি ও আইন প্রয়োগের দাবি জানান সাধারণ যাত্রী ও ভুক্তভোগীরা।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন