বুধবার ৪ নভেম্বর ২০২৬

মক্কার মসজিদ আল হারামে ক্রেন ভেঙ্গে নিহত ১০৭

enhanced-8778-1442010529-1মুসলমানদের অন্যতম পবিত্র স্থান মক্কার মসজিদ আল-হারাম-এ একটি বড় ক্রেন ভেঙ্গে পরলে অন্তত ১০৭ জন নিহত হয়েছেন।সৌদি আরবের কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় ২৩৮জন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ সম্পর্কে কোন তথ্য জানা যায়নি। তবে ঘটনাস্থল থেকে পাওয়া ছবি দেখে মনে হচ্ছে একটি বড় ক্রেন মসজিদের ছাদ ভেঙ্গে পরেছে। তবে দুর্ঘটনার সময় মক্কায় প্রচণ্ড বাতাস ও ঝড় হচ্ছিল। দুর্ঘটনাটি ঘটে এমন সময় যখন মক্কা শহরে বাৎসরিক হজ্জের প্রস্তুতি চলছে। এই মাসে পবিত্র হজ্জ পালনের জন্য লক্ষ লক্ষ মানুষ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সৌদি আরবের এই শহরে আসবেন।

মসজিদ আল-হারাম-এ নামাজিদের সংখ্যা প্রতি বছর বৃদ্ধি পাওয়ায় গত বছর সৌদি কর্তৃপক্ষ মসজিদ সম্প্রসারণের কাজ শুরু করে। শুক্রবারে যে ক্রেন মসজিদের ছাদ ভেঙ্গে পরে সেটা সম্প্রসারণের কাজে ব্যবহার করা হচ্ছিল। ইসলাম ধর্মের সব চেয়ে পবিত্র এই মসজিদের কেন্দ্রস্থলে কা’বা অবস্থিত, যার দিকে মুখ করে মুসলমানরা নামায পড়েন। মক্কার মসজিদ আল-হারাম-এ ক্রেন ভেঙে পড়ার ঘটনায় অন্তত ৪০ জন বাংলাদেশী আহত হয়েছেন বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। তিনি জানিয়েছেন এই দুর্ঘটনায় কোনও বাংলাদেশী নিহত হবার খবর পাওয়া যায়নি।-বিবিসি।

আরও পড়ুন