বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঈদকে সামনে রেখে প্রস্তুত রেলওয়ে

bd-relwayঈদকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত এখন রেল সংশ্লিষ্টরা। যাত্রীর বাড়তি চাপ সামাল দিতে রেলের বহরে যোগ হচ্ছে আরো ২৫ টি ইঞ্জিন ও ১৩৫টি বগি। এছাড়া, থাকছে সাত জোড়া বিশেষ ট্রেন, যা ঈদের আগে পরে ১০দিন বিশেষ সেবা দেবে।
থাকছে টিকিট কালোবাজারি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ তৎপরতা। এছাড়া সাধ্যের মধ্যে শতভাগ যাত্রী সেবা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানালেন রেলমন্ত্রী।

ঈদে ঘরমুখো যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে প্রতিবারই হিমশিম খেতে হয় রেল সংশ্লিষ্টদের। আবার আগাম টিকিট নিয়েও কম ঝক্কি ঝামেলা পোহাতে হয়না তাদের। আর তাই প্রতিবছরই বেশ আগে থেকেই চাপ সামলাতে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে রেলের আগাম টিকিট বিক্রির দিনক্ষণ।

এদিকে, রেলের ওয়ার্কশপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বর্তমানে চালু ১১৯টি ইঞ্জিনের সঙ্গে যোগ হচ্ছে বাড়তি ২৫টি ইঞ্জিন। ৮৮৬টি বগির বহরে আরো যুক্ত হচ্ছে ১৩৮টি। ঈদের আগে তিনদিন ও পরে আরো সাতদিন ঢাকা থেকে দেওয়ানগঞ্জ ও খুলনায় আর চট্টগ্রাম চাঁদপুর রুটে চলবে ৫ জোড়া বিশেষ ট্রেন। আর ঈদের দিন শোলাকিয়ায় ঈদ জামাতের জন্য থাকবে দু’টি বিশেষ ট্রেন। টিকিট কালোবাজারি বন্ধে ও যাত্রী নিরাপত্তায় থাকছে বিশেষ ব্যবস্থা। এছাড়া ভোগান্তি কমাতে পরবর্তী সময়ে চাহিদা অনুযায়ী আরো বেশি টিকিট ই-টিকিটিংয়ের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানালেন রেলমন্ত্রী।

আরও পড়ুন