বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারতের মধ্যপ্রদেশের সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ১০৫

mdhyapradesh-655x360ভারতের মধ্যপ্রদেশের ঝাবুয়ার শনিবার সকালে একটি রেস্তরাঁতে সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১০৫ এ দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানাগেছে।

ভারতের সর্বাধিক প্রচারিত হিন্দি দৈনিক জাগরণের অনলাইন সংস্করণের খবলে বলা হয়, সেথিয়া নামের ওই রেস্তরাঁতে সকাল ৯টার দিকে বিস্ফোরণটি ঘটে। প্রথমে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

পত্রিকাটির খবরে বলা হয়,বিস্ফোরণের জেরে মুহূর্তের মধ্যে ধ্বংসস্তুপে পরিণত হয় রেস্তোঁরাটি। ভেঙে পড়ে ছাদ, পাঁচিল। বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয় আশে পাশের বেশ কিছু বাড়ি। এখনও পর্যন্ত ১০৫ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে শুধুমাত্র সিলিন্ডার থেকেই এই বিস্ফোরণ, না কি এর পিছনে কোনও নাশকতা আছে, খতিয়ে দেখা হচ্ছে তা-ও। উড়িয়ে দেওয়া হচ্ছে না রেস্তোঁরায় বিস্ফোরক থাকার সম্ভাবনাও।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন