বিকেএসপিতে বসেছে ক্রীড়াঙ্গনের মিলনমেলা। ক্রিকেটার মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক, ফুটবলার মামুনুল ইসলামদের পদচারণায় মুখর তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান। সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ছাড়াও ছিলেন ক্রিকেট বোর্ড পরিচালক জালাল ইউনুস, নাঈমুর রহমান এমপি , প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীসহ ক্রীড়া সংগঠকবৃন্দ।
বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী মুরতজা খানের নেতৃত্বে র্যালিতে অংশ নেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। র্যালি শেষে আলোচনা সভারও আয়োজন করা হয়। খেলার মাঠ, ডর্মেটরি, অ্যাকাডেমিক বিল্ডিংয়ে পুরনো স্মৃতি খুজে বেড়ান তারকারা। নানা ইভেন্টের তারকাদের মিলনমেলা চলবে রাত ৯টা পর্যন্ত।
নিজস্ব প্রতিবেদক,বিকেএসপি
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


