বলতে গেলে ভারতের অনেক নায়িকারই বলিউডে শক্ত গাঁথুনিটা সালমান খানের হাত ধরে। তবে সেই সালমান খানকে পাত্তাই দিলেন না বলিউডে সদ্য অভিষিক্ত অ্যামি জ্যাকসন।
সালমান খান অভিনীত জনপ্রিয় ছবি কিক এর সিকুয়্যাল কিক-২ তে তার নায়িকা হিসেবে অ্যামি জ্যাকসনের কাজ করার কথা থাকলেও সেই প্রস্তাব না করে দিয়েছেন অ্যামি।
সিং ইজ ব্লিং এর এই নায়িকা পরিচালক শংকরের আই ছবিতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। আর তাতেই সালমানকে দেয়ার মতো কোনো সময় এই মুহূর্তে তার হাতে নেই।
কিক ছবিতে সালমানের বিপরীতে কাজ করেছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


