বুধবার ৪ নভেম্বর ২০২৬

শেভিং নিয়ে অনেক গুজব, কিন্তু…

201509081246255844_Regular-shave-and-a-handsome-you_SECVPFশেভিং নিয়ে অনেক গুজব রয়েছে। কেউ কেউ বলেন, নিয়মিত শেভ করলে নাকি সেনসেটিভ ত্বকের ক্ষতি হয়। তবে, নিন্দুকরা যাই বলুন না কেন, শেভিংয়ের উপকারিতার লিস্টিটা কিন্তু বেশ বড়।

কেয়ারলেস বিউটি গ্রহণযোগ্য। কিন্তু, একগাল দাড়ি গোঁফওয়ালা পুরুষ মেয়েরা একদম পছন্দ করেন না। তাছাড়া, কথাতেই আছে পহেলে দর্শনধারী, পিছে গুণবিচারি। ভাবুন তো, ওরকম দাড়িগোঁফ নিয়ে অফিস ঢুকলেন, আর আপনাকে দেখেই হাসির রোল উঠল। এতে আর যাই হোক ইমেজ ধরে রাখাটা বেশ শক্ত হয়ে উঠবে।

জানেন কী, প্রতিদিন নিয়ম করে শেভ করলে মরা কোষ ঝরে যায়। বাইরের ধুলোবাড়ির কারণে ত্বকের উপরে ময়লা জমে। দাড়ি না কাটলে, তা জমতে থাকে। তখনই ব্রণ, অ্যাকনের মতো সমস্যা দেখা যায়।

শেভিংয়ে ব্যবহৃত ক্রিম, ফোম প্রভৃতিতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ত্বককে ফাংগাসের হাত থেকে রক্ষা করে। অনেকদিন পরপর শেভ করলে দাড়ি এতটাই বেড়ে যায়, যে শেভ করতে বেশ ঝক্কি পোহাতে হয়। সময়ও নষ্ট হয়। তবে, প্রতিদিন শেভ করলে সে সমস্যা থাকে না।

লাইফ স্টাইল ডেস্ক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন