বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঘুষ নেওয়ার ছবি তোলায় সাংবাদিককে মারধর, ২ পুলিশ বরখাস্ত

policeরাজধানীর পান্থপথে সিএনজি অটোরিকশা থেকে অবৈধভাবে টাকা নেওয়ার ছবি তোলায় আরটিভির সাংবাদিক নাজিব ফরাজীকে মারধর করেছেন ট্রাফিক পুলিশের দুই কনস্টেবল। আহত অবস্থায় তাকে কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই দুই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

আরটিভির চিফ রিপোর্টার শরিফুদ্দিন লিমন বলেন, নাজিব পান্থপথ দিয়ে যাচ্ছিলো। এসময় সিগন্যালের উল্টো রাস্তা দিয়ে চলাচল করা সিএনজি অটোরিকশা থেকে টাকা তুলছিলেন ওই দুই কনস্টেবল।এসময় নাজিব ঘুষ নেওয়ার এ ছবি তোলেন। বিষয়টি দেখে ওই দুই কনস্টেবল তাকে মারধর করে।

বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি জোনের ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার হাসান মোস্তফা। বলেন, সাংবাদিককে মারধরের ঘটনায় কনস্টেবল জাকির ও মুজিবুরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন