বুধবার ৪ নভেম্বর ২০২৬

আরো একবার নায়ক মান্নাকে দেখেতে পাবেন ভক্তরা!

manna২০০৮ সালে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন চিত্রনায়ক মান্না। মৃত্যুর ২ বছর আগে ‘বৃষ্টির চোখে আগুন’ নামে একটি ছবির কাজ অনেকাংশে শেষ করেছিলেন। সোহানুর রহমান সোহানের পরিচালনায় এ ছবিতে মান্নার বিপরীতে অভিনয় করেছেন পপি। মান্নার অকাল মৃত্যুতে ছবির বাকি কাজ করা সম্ভব হয়নি।

সম্প্রতি ছবির কাজ শেষ করার ইচ্ছে পোষণ করেছেন প্রযোজক। তিনি জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই ছবির বাকি কাজ শেষ করব। মান্না ভক্তরা যাতে তাদের প্রিয় নায়ককে আরও একবার পর্দায় দেখতে পান সে ব্যবস্থা করব।’ তবে ছবিতে মান্নার অসমাপ্ত শুটিং কীভাবে করবেন সেটা বিস্তারিত জানাননি প্রযোজক।

ছবির পরিচালক কিংবা নায়িকা এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনো কিছু জানেন না বলে জানিয়েছেন। ছবিতে কিছুটা পরিবর্তন আনার কথা অবশ্য জানিয়েছেন প্রযোজক। বলেছেন, ‘দরবেশ’ নামে একটি চরিত্রে ভারতের মিঠুন চক্রবর্তী কিংবা আশীষ বিদ্যার্থীকে দিয়ে অভিনয় করাতে পারেন। এ ব্যাপারে তাদের সঙ্গে কথাও হয়েছে। শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তারা।

বিনোদন প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন