বুধবার ৪ নভেম্বর ২০২৬

ক্রিকেটার শাহাদাতকে বহিষ্কার

shadatগৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এ তথ্যটি জানিয়েছেন।

এর আগে শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত দিয়েছিলেন, শাহাদতের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার সুরাহা না হলে তাকে ক্রিকেটের বাইরে রাখা হবে।

সম্প্রতি গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ ওঠে শাহদাত ও তার স্ত্রী বিরুদ্ধে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। ঘটনার পর থেকে তারা আত্মগোপনে আছেন।

আরও পড়ুন