ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের আমন্ত্রণে সংস্থাটির সদর দফতরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরকালে ফেসবুকের সদর দফতর ঘুরে দেখবেন মোদী।
রোববার ফেসবুক পোস্টের মাধ্যমে একথা জানান মার্ক জাকারবার্গ। জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৭ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ায় ফেসবুকের সদর দফতর সফর করবেন। ফেসবুকের সদর দফতর ঘুরে দেখার পাশাপাশি একটি আলোচনা সভাতেও যোগ দেবেন তিনি।
জাকারবার্গ আরও জানান, গত বছর অক্টোবরে নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারত সফরের সৌভাগ্য হয়েছিল, তাকে ফেসবুক সদরদপ্তরে আমন্ত্রণ জানাতে পারা একটি সম্মানজনক বিষয়। আমি জনসমক্ষে এ ঘোষণা দিয়ে খুব আনন্দিত যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাউন হলে প্রশ্নোত্তর অনুষ্ঠানে যোগদান করবেন।’


