বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভ্যাট বিরোধী আন্দোলনে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

journalistপেশাগত দায়িত্ব পালনের সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার লিটন হায়দারকে বেসরকারি সিটি ইউনিভার্সিটির শিার্থীদের লাঞ্ছিতের ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
গতকাল দুপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর পান্থপথে সড়ক আটকে বিােভ চলাকালে একদল বিদেশীকে গাড়ি থেকে নামিয়ে হেনস্তার সময় ওই ঘটনার ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন লিটন হায়দার। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতার দাবি করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।

ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন স্বারিত এক বিবৃতিতে বলা হয়, পান্থপথে লিটন হায়দারের ওপর আন্দোলনরত কিছু উচ্ছৃঙ্খল ছাত্রের হামলায় গোটা সাংবাদিক সমাজ ুব্ধ। নেতৃবৃন্দ এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছে। ক্র্যাবের সভাপতি ইসারফ হোসেন ইসা ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান স্বারিত অপর এক বিবৃতিতে বলা হয়, লিটন হায়দারের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে সাংবাদিকেরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন