বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘ভারতীয় ভিসা পদ্ধতি দিন দিন উন্নত ও সহজ হচ্ছে’

Indian-High-Commissioner_Pankaj-Sharan_09042015_0005ভারতীয় ভিসা পদ্ধতি দিন দিন উন্নত ও সহজ করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। রোববার বরিশাল নগরীর হাসপাতাল রোডে নতুন ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে ভিসা সার্ভিস উন্নত করতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর ও ময়মনসিংহে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের উদ্বোধন করেন তিনি। এর মাধ্যমে ভিসা প্রক্রিয়া আরও সহজ হবে বলেও মন্তব্য করেন ভারতীয় এই হাইকমিশনার।

সংবাদদাতা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন