বুধবার ৪ নভেম্বর ২০২৬

মির্জাপুরে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

1442199297টাঙ্গাইলের মির্জাপুরে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুইজন।  সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কদিমধল্ল্যা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবির জানান, সকালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গরুভর্তি একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা লবণভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গরুভর্তি ট্রাকের চালক ও গরু ব্যবসায়ী নিহত হন। আহত হয়েছেন দুইজন। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদদাতা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন