বুধবার ৪ নভেম্বর ২০২৬

আজও সড়কে নামবে ভ্যাটবিরোধী শিক্ষার্থীরা

119678_1বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে, পঞ্চম দিনের মতো রাজপথে শিক্ষার্থীরা। তাদের ঘোষণা ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত না আসা পর্যন্ত, চলবে আন্দোলন। অবশ্য, বিকেলে কর্মসূচি স্থগিত করে কাল থেকে, ক্যাম্পাস কেন্দ্রীক বিক্ষোভের ঘোষণাও দেয়া হয়। আর যেকোনো ধরনের অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে ছুটি ঘোষণা করেছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। একই দাবিতে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটেও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভ্যাট দিতে হবে না। দিবে কতৃপক্ষ। এবছর নয় ভ্যাট দিতে হবে আগামী বছর থেকে। সরকারের বিভিন্ন মহল থেকে এমন সিদ্ধান্ত আসায় বিভ্রান্তিতে আন্দোলনকারীরা। গত কয়েকদিনের ধারাবিহকতায় সকাল ১০টার দিকে রাজধানীর রামপুরায় মূল সড়কে বিক্ষোভ শুরু করে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ভ্যাট প্রত্যাহারে স্পষ্ট ঘোষনা চান তারা। উত্তরায় আন্দোলনকারিরা রাস্তায় নেমে এলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
পরে আব্দুল্লাপুর হাউজ বিল্ডং মোড়ে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা।

বিক্ষোভে উত্তাল ধানমন্ডি এলাকাও। এখানে অবস্থিত বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যন জানান, শিক্ষার্থীদের ভ্যাট দিতে হবেনা ।
রাজধানীর গুরুত্বপূর্ন সড়ক গুলো বন্ধ করে বিক্ষোভ চলতে থাকায় নগরজুড়েই দেখা দিয়েছে তীব্র যানজট। তাই সপ্তাহের প্রথম কর্মদিবসেই দুর্ভোগে পড়েছেন নগরবাসি। একই দাবিতে আন্দোলন হয়েছে বন্দরনগরী চট্টগ্রামেও। ওয়াসা মোড়ে জমায়েত হয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা ।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন