বুধবার ৪ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

Hotta-1423556069ময়মনসিংহের পাগলায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত আটটার দিকে পাগলার থানার নিগুয়ারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আওয়ামী লীগ নেতার নাম মহর উদ্দিন। তিনি নিগুয়ারী ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।

মযমনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন) সৈয়দ হারুন অর রশিদ এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন,  সোমবার রাত আটটার দিকে মহর উদ্দিন বাড়ির পাশে চায়ের দোকানে চা পান করছিলেন। এ সময় দৃর্বৃত্তরা এসে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে মহরকে। তাকে গাজিপুরের শ্রীপুর হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

সংবাদদাতা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন