পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে টিকিট বিক্রি। অগ্রিম টিকিট নিতে সোমবার রাত থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ভিড় জমান যাত্রীরা। সারারাত জেগে গল্প গুজব বা গান বাজনার মধ্য দিয়ে তারা রাত পার করেন।
রেলওয়ে থেকে জানানো হয়, এ বছর ঈদ উপলক্ষে আজ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত যথাক্রমে ২০, ২১, ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বরের টিকিট দেয়া হবে। এছাড়া, ঈদের আগের তিন দিন ও পরের সাত দিন স্পেশাল সার্ভিস চলবে। যাত্রীদের সুবিধার্থে এ বছর ১৩৮টি যাত্রীবাহী কোচ বিভিন্ন ট্রেনে সংযোজন করা হবে।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


