গার্মেন্টস শ্রমিকদের ঈদুল আজহার বোনাস ও চলতি মাসের পনের দিনের বেতনসহ সব বকেয়া পাওনা আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে দিতে হবে। গার্মেন্টস মালিকদের নির্দেশ দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশ দেন।
এছাড়া উৎসব ভাতা বাধ্যতামূলক করে শ্রম আইনের বিধিমালা বুধবার গেজেট আকারে প্রকাশ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।


