মন্ত্রিত্ব হারানোর পর আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকীর শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর আসনটিতে ভোট অনুষ্ঠিত হবে।
নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মনোনায়নপত্র দাখিলের সুযোগ পাবেন। ৩ অক্টোবর হবে যাচাই-বাছাই এবং ১১ অক্টোবর পর্যন্ত মনোনায়নপত্র প্রত্যাহার করা যাবে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ মঙ্গলবার টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনের এই তফসিল ঘোষণা করেন।


