বুধবার ৪ নভেম্বর ২০২৬

বুলডোজার চাপায় ওমানে ৪ বাংলাদেশি নিহত

1442307317বুলডোজার চাপায় ওমানে চার বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার বিকালে রাজধানী মাস্কটের ওয়াইতি এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।

ওমানের সংবাদমাধ্যম টাইমস অব ওমানের প্রতিবেদনে বলা হয়, ওয়াইতিতে মুরিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কোম্পানির একটি প্রকল্পে ওই বাংলাদেশিরা কাজ করছিলেন। রোববার তারা বুলডোজারের সামনে থানা বাকেটে করে প্রকল্প এলাকায় যাচ্ছিলেন। একপর্যায়ে বুলডোজারের সামনে থাকা শ্রমিকরা পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত চারজনকে মাস্কটের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় সোমবার সকালে আরো একজন মারা যান।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিহত চারজনের মধ্যে তিনজনই অবৈধ শ্রমিক। তৃতীয় পক্ষের মাধ্যমে তারা ওই কোম্পানিতে কাজ করতেন।

মাস্কটে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, নিহত শ্রমিকদের পরিচয় ও বাংলাদেশে তাদের ঠিকানা উদ্ধারের কাজ চলছে। অন্যদের দেশে ফেরত পাঠানো ও ক্ষতিপূরণ আদায়েরও চেষ্টা চলছে।

আরও পড়ুন