বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বাস-ট্রাক সংঘর্ষে বড়াইগ্রামে নিহত ২

1442318684নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ২০ জন । মঙ্গলবার দুপরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বড়াইগ্রাম থেকে রাজশাহীগামী যাত্রীবাহী একতা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন