বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

৭ উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন

Eknek৩৬৬ কোটি টাকা ব্যয়ে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের পল্লী উন্নয়ন প্রকল্পসহ ৭টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

প্রকল্পগুলোর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৩৯ কোটি ৭৯ লাখ টাকা। এতে সরকারি তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৯১৬ কোটি ৬০ লাখ টাকা।

প্রকল্প সহায়তা ধরা হয়েছে ২ হাজার ১২৩ কোট ১৯ লাখ টাকা। বড় প্রকল্পগুলোর মধ্যে আরো রয়েছে ৪২০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের আনোয়ারা ২ অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণ।

আরও পড়ুন