বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র একটি নতুন ব্রান্ডের শ্যাম্পুর ব্রান্ডিং প্রোগ্রাম হয় গত রোববার রাতে। যেখানে অংশ নিতে ভারত থেকে আসেন এক সময়ের মিস ইউনিভার্স সুস্মিতা সেন। আর হল অব ফেমে বসানো বিশাল মঞ্চে সুস্মিতার পাশাপাশি অংশ নেন দেশের নামী-দামি র্যাম্প মডেল এবং অভিনেত্রীরা।
দেশের চেনা র্যাম্প মডেলরা হেঁটে বেড়াচ্ছেন। সেটা এড়িয়ে মঞ্চের পেছনে যেতেই দেখা গেলো চমক! লাল পোশাকে লাল পরী সেজে বসে আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীরা। যেন রূপকথার সেই লাল পরীদের হাট বসেছে।
শবনম ফারিয়া, তানজিন তিশা, সোনিয়া হোসেন, শাহতাজ মনিরা হাশেম, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’খ্যাত তারিন রহমান, পিয়া বিপাশা, ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ আশা, বৃষ্টি ইসলাম। তারা নানান পরামর্শ নিচ্ছেন লাল রঙা পোশাকে সেজে থাকা ইমির কাছ থেকে। র্যাম্পের ময়দানে ইমি প্রথম সারির নাম। আর এরই এক ফাঁকে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতেও ভুললেন না এই লাল পরীর দল।-সময়টিভি।


