বুধবার ৪ নভেম্বর ২০২৬

দুই হাজার টাকা লিটার ছাগলের দুধ !

Dengue-fallout-Goat-milk-price-hits-R_SECVPFডেঙ্গু আতঙ্ক। এবং তার থেকে গুজব। যার জেরে রাতারাতি ছাগলের দুধ নিয়ে কাড়াকাড়ি শুরু  ভারতের রাজধানী নয়া দিল্লিতে। ডেঙ্গু থেকে রক্ষা পেতে ছাগলের দুধ উপকারী, এমন ধারণা প্রচলিত আছে। যারফলে চাহিদা তুঙ্গে ছাগলের দুধের। চাহিদা অনুপাতে যোগান না থাকায় দিন দিন তড়িৎ গতিতে বাড়ছে এই দুধের দাম। এই মুহূর্তে জাতীয় রাজধানী অঞ্চলে প্রতি লিটার ছাগলের দুধের দাম বেড়ে দাঁড়িয়েছে দু’হাজার টাকা।

“ছাগলের দুধ হালকা ও সহজপাচ্য। ফলে ডেঙ্গু থেকে দ্রুত আরোগ্যের ক্ষেত্রে এই দুধ বিশেষ সহায়ক বলে আমাদের পুথিতে উল্লেখ করা আছে” বলে দাবি সুশীলা ধাহিয়া নামে দিল্লির এক আয়ুর্বেদ চিকিৎসকের। যদিও আধুনিক চিকিৎসাবিজ্ঞান এই বক্তব্যের সঙ্গে সহমত নয়। চিকিৎসকদের সাফ কথা, “ছাগলের দুধে ডেঙ্গু রোধক বিশেষ কোনও গুণ নেই।”

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন