সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ জঙ্গিকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এরা ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলারও আসামি।
বুধবার সকালে সিলেটের মহানগর হাকিম শাহেদুল করিম এই রিমান্ড আদেশ দেন।
আসামি হলেন- বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মো. তৌহিদুর রহমান, আমিনুল মল্লিক, আরিফুল ইসলাম, জাকিরুল প্রকাশ ও সাদেক আলী মিঠু। এদের মধ্যে তৌহিদুর বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তৌহিদুর ব্লগার অভিজিৎ ও অনন্ত হত্যার মূল পরিকল্পনাকারী।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আরমান আলী বলেন, আদালতে ওই পাঁচজনের ১৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৭ অাগস্ট ঢাকার নীলক্ষেত ও ধানমন্ডি এলাকা থেকে তৌহিদুর, সাদেক ও আমিনুলকে আটক করে র্যাব। পরে তাদের অভিজিৎ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়। এরপর ১২ মে সিলেটের সুবিদবাজারে নিজের বাসার সামনে একইভাবে খুন করা হয় ব্লগার অনন্ত বিজয় দাশকে।
অনন্ত হত্যা মামলায় এর আগে সিলেটের ফটোসাংবাদিক ইদ্রিস আলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মান্নান রাহী ও তার ভাই মোহাইমিন নোমান এবং আবুল


