বুধবার ৪ নভেম্বর ২০২৬

লাকীকে ভর করে দাঁড়ানোর চেষ্টা ছাত্র ইউনিয়নের: করা হলো সভাপতি

lucky-aktarএক সময় ওয়ার্কার্স পার্টির ছাত্রমৈত্রীর সঙ্গে সংশ্লিষ্টতা থাকলেও পরবর্তীতে ছাত্র ইউনিয়নে যোগ দেন লাকী আক্তার। শাহবাগে ‘গণজাগরণ মঞ্চ’-এর আন্দোলন তাকে তারকা খ্যাতি দেয়। পরে করা হয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক।

এক বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর গণজাগরণ মঞ্চের ‘স্লোগান-কন্যা’ খ্যাত লাকী আক্তার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

বুধবার ১৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে তিন দিনের কাউন্সিল অধিবেশন শেষে ৪১ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

লাকী আক্তার ছাত্র ইউনিয়নের ৬৩ বছরের ইতিহাসে তৃতীয় নারী সভাপতি। এর আগে ষাটের দশকে বর্তমান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও ২০০২ সালে লুনা নূর সভাপতি হিসেবে ছাত্র ইউনিয়নের দায়িত্ব পালন করেন।

কমিটির সাধারণ সম্পাদক সাবেক সাংগঠনিক সম্পাদক জি এম জিলানী, সহসভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি লিটন নন্দী।

গত বছরের ১৭ ফেব্রুয়ারি আগের কমিটি গঠিত হয়েছিল।

লাকী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে সম্মান শেষ করেছেন। গ্রামের বাড়ির ফেনী। ঢাকার মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন থেকে মাধ্যমিক এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন।

২০০৭ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ২০০৯ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র ইউনিয়নের রাজনীতিতে জড়িয়ে পড়েন।

গত রবিবার ‘রুখো সাম্রাজ্যবাদ-মৌলবাদ-শিক্ষাবাণিজ্য-ধ্বংস প্রলয়/চেতনার আকালে আবাদ কর নতুন সূর্যোদয়’ স্লোগানকে সামনে রেখে ছাত্র ইউনিয়নের ৩৭ তম জাতীয় সম্মেলন শুরু হয়।

এক বছর মেয়াদি এই কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আবু তারেক সোহেল, লিটন নন্দী, জাহিদ ইসলাম সজিব, শাহীন হাওলাদার, তন্ময় ধর, মিথুন রায়, শিমুল কান্তি বৈষ্ণব, শেখ সাদ নূর অপি।

সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিয়াম সারোয়ার জামিল, তুহিন কান্তী দাস, আল আমিন ও অনিক রায়।

কমিটির সম্পাদকীয় পদে অন্যরা হলেন কোষাধ্যক্ষ- ফয়েজউল্লাহ, দপ্তর সম্পাদক- জ্যোতির্ময় চক্রবর্তী, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক- দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক- জি এম রাব্বি, বিজ্ঞান, প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- সাদ্দাম হোসেন দিপক, প্রচার ও প্রকাশনা সম্পাদক- রমেন চক্রবর্তী টিপু, সাংস্কৃতিক সম্পাদক- কাজী রিতা, ক্রীড়া সম্পাদক- ঋদ্ধ অনিন্দ, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক- নুরুজ্জামান।

কার্যকরি কমিটির সদস্য হিসেবে বিদায়ী সভাপতি হাসান তারেকের সঙ্গে থাকছেন আব্দুল হালিম, নিহার সরকার অঙ্কুর, মাহমুদা খাঁ, তানভীর রিয়াজ, অর্পিতা সুলতানা, রইসুজ্জামান, সৌরভ দেব, মেহেদী হাসান নোবেল, খ ম মিরাজ, রিয়াজ হোসেন, শারমিন জাহান পপি, সোহেল রানা, সুশান্ত ওঝা, রাতুল উজ জামান, নাদিম মাহমুদ ও মিনহাজুল আবেদীন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন