বিরাট কোহলি একজন সেনসেশনাল পারফরমার তাকে দেখে আমি মুগ্ধ। ওর ব্যাটিংয়ের ক্ষমতা অসাধারণ। ওকে দেখেই অনেক মেয়ে অজ্ঞান হয়ে যায়। আর সেই পরিস্থিতি বিরাট ভালই সামলায়! বিরাট কোহলিকে নিয়ে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ নায়িকা আলিয়া ভাটের প্রশংসা বলিউডের বাতাসে গুঞ্জনের ঝড় বইছে। তাহলে কি কোহলির প্রেমে পড়েছেন আলিয়া! কেনই বা প্রেমে পড়বেন? কোহলি যে ইন্ডিয়ান ক্রিকেটের অন্যতম হার্টথ্রব বয়। যে কেউ তার প্রেমে পড়তেই পারে। হুম! যদি সত্যিই হয়, তাহলে গার্লফ্রেন্ড ‘রব নে বানা দি জোড়ি’র আনুশকা শর্মার কি হবে?
আলিয়াও অজ্ঞান হয়েছিলেন কি না? এমন প্রশ্নের উত্তরে অবশ্য মুচকি হেসে এড়িয়ে গিয়েছেন তিনি। বিরাটের গার্লফ্রেন্ড আনুশকা শর্মা যে তারই কলিগ তা ভালো করেই জানেন। ভালোলাগার কথা খোলাখুলি করে বলেন, ‘দশ জন হ্যান্ডসাম ক্রিকেটারদের তালিকায় একেবারে প্রথম সারিতেই থাকবেন বিরাট।’
অবশ্য আলিয়ার এই মন্তব্য নিয়ে এখনও কোনো কথা বলেননি কোহলি-আনুশকা জুটি ।


