বুধবার ৪ নভেম্বর ২০২৬

নিহত ছাত্রলীগ নেতার মেয়েকে বিয়ে করলেন সাবেক সভাপতি সোহাগ

sohagবিয়ে করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ। কনে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত মনিরুজ্জামান বাদলের মেয়ে উশান আরা বাদল। উশান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সর্ম্পক বিভাগের শিক্ষক। উশানের মা শামীমা আরা বাদল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের কর্মকর্তা।

মনিরুজ্জামান বাদল ১৯৯২ সালে ছাত্রলীগের একটি গ্রুপের গুলিতে নিহত হন। সোহাগ ও উশান দু’জনের বাড়িই বাগেরহাট। পারিবারিকভাবে দেখাশোনার পর ঘরোয়াভাবে বুধবার বিয়ের আনুষ্ঠানিকতা হয়। তবে অক্টোবরে ঢাকায় অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

সোহাগের বিয়ের অনুষ্ঠানে আত্মীয়স্বজনরা ছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম, লিয়াকত সিকদার, সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখর এবং ছাত্রলীগের বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ।

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন