বুধবার ৪ নভেম্বর ২০২৬

খালেদার বিরুদ্ধে খনি মামলা চলবে, অন্য দুই মামলার শুনানি ১৫ অক্টোবর

34678_aবড় পুকুরিয়া খয়লা খনির দুর্নীতি মামলা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবদেন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে রায় পাওয়ার দুই মাসের মধ্যে খালেদা জিয়াকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি মোহম্মদ নুরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের ডিভিশন বেঞ্চ এই রায় দেন।

বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াসহ চার দলীয় জোট সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটি বাতিল চেয়ে খালেদা জিয়া হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট কার্যক্রম স্থগিতের পাশাপাশি মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানকে চেয়ে রুল জারি করে।  দীর্ঘ সাত বছর পর সম্প্রতি হাইকোর্টে এই রুলের ওপর শুনানি হয়। শুনানি নিয়ে আজ হাইকোর্ট এই রায় ঘোষণা করে। হাইকোর্টের এই রায়ের ফলে নিম্ন আদালতে মামলার কার্যক্রম চলতে আর কোনো আইনগত বাধা থাকল না।

এদিকে  খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৫ অক্টোবর নতুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার এ দিন ধার্য করেন।   বেগম খালেদা জিয়া চিকিৎসা ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর জন্য লন্ডনে থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে আইনজীবী এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, জয়নুল আবেদীন মেজবা ও তাহেরুল ইসলাম তৌহিদ হাজিরা প্রদান করেন।

এদিকে খালেদা জিয়ার অনুপস্থিতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার যে সাক্ষ্য নেয়া হয়েছে তা বাতিল চেয়ে আপিল বিভাগে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে বলে অপর একটি আবেদন দাখিল করেন তার আইনজীবীরা। এ ছাড়া ব্যারিস্টার মওদুদ আহমদের ছেলে আমান মওদুদের জানাজার জন্য দুই মামলার সাক্ষ্যগ্রহণ এবং সব কার্যক্রম মুলতবি চেয়ে অপর একটি আবেদন করা হয়েছে।

এর আগে ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংক উত্তরা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এসএম ইসমাইল, জনতা ব্যাংক সাত মসজিদ শাখার জিএম শেখ মকবুল ও ফাহমিদা রহমানকে জেরা করেন খালেদার আইনজীবীরা। জেরা শেষে আদালতে সোনালী ব্যাংকের ডিজিএম ড. মো. হাফিজুর রহমান সাক্ষ্য দেন। এ দিয়ে এ মামলায় আটজন সাক্ষ্য প্রদান করলেন।

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন