ঈদুল আজহা উপলক্ষে সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার খুরশীদ আলম দুপুরের পর জাতীয় সংসদের কার্যালয়ে এরশাদের ব্যক্তিগত সচিব সাঈদ নূর আলম এবং পরে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে রওশন এরশাদের ব্যক্তিগত সচিব সুজাউল আলমের কাছে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড হস্তান্তর করেন।


