ঈদুল আজহাকে সামনে রেখে খামারি পর্যায়ে সারাদেশে কোরবানি উপযোগী ৪০ লাখ গরু ও ৬৯ লাখ ছাগল প্রস্তুত রয়েছে। কোরবানির জন্য গরু ও ছাগলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রানীসম্পদমন্ত্রী ছায়েদুল হক।
বৃহস্পতিবার রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইনিস্টিটিউটে ‘নিরাপদ মাংস উৎপাদন নিশ্চিতকরণে প্রাণী সম্পদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, অসাধু উপায়ে কেউ গরু মোটাতাজাকরণ করতে না পারে সে জন্য প্রাণিসম্পদ অধিদফতররের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে। গরু মোটাতাজাকরণ করতে স্টেরয়েড হরমোন প্রয়োগ করে কেউ ধরা পড়লে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সারাদেশে ৪৯টি হাটে ভেটেরিনারি চিকিৎসক দল সেবা প্রদান করবেন বলেও জানান মন্ত্রী।


