বুধবার ৪ নভেম্বর ২০২৬

শোকাহত মওদুদকে সমবেদন‍া জানালেন ওবায়দুল কাদের

moudud-kaderছেলে আমান মমতাজ আহমদের মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে গভীর সমবেদনা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেত‍ুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে মওদুদ আহমদকে টেলিফোনে মন্ত্রী এ সমবেদনা জানান।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বিষয়টি জানিয়ে বলেন, মন্ত্রী ঢাকায় এসে মওদুদের বাসায় যাবেন।

গত ৯ সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত হলে আমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে। শরীরের তাপমাত্রা না কমায় সোমবার তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে আমানকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। ভোর রাত সাড়ে ৪টায় আমানকে নিয়ে সিঙ্গাপুরে পৌঁছায় এয়ারবাসটি। কিন্তু সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নামার আগেই আমানের মৃত্যু হয়।

আরও পড়ুন