বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকায় ১৬ গরুসহ ট্রাক ছিনতাই

cow-snachরাজধানীতে ১৬টি গরুসহ একটি ট্রাক ছিনতাই হয়েছে। ছিনতাইকারীদের প্রহারে আহত হয়েছেন পাঁচজন। জাতীয় সংসদ ভবনের সামনে শুক্রবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. মাসুম (২৪), সুজন আলী (২৬), ঠাণ্ডু মিয়া (৪৫), তানজিমুল হক (২৮) ও চাঁন্দু মিয়া (২৬)। তাদের সবার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মহামায়া গ্রামে।

আহত সুজন আলী জানান, তারা ঝিনাইদহ থেকে ১৮ লাখ টাকা দিয়ে ১৬টি গরু কিনে বিক্রির জন্য শুক্রবার ঢাকায় আসছিলেন। রাতে সংসদ ভবনের সামনে এলে একটি সাদা পিকআপ তাদের গতিরোধ করে ও তাদের ট্রাক থেকে নামিয়ে পিকআপে তোলে। এ সময় তাদের লোকেরা ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

তিনি জানান, পরে তাদের পিকআপে করে রাজধানীর বিভিন্ন স্থানে ঘোরাতে থাকে ও বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করতে থাকে। একপর্যায়ে আশুলিয়ার দিকে নিয়ে যায়। ওই এলাকায় পুলিশের গাড়ি দেখতে পেয়ে তাদের নামিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ তাদের মেরুল বাড্ডার গরুর হাটে গিয়ে হাট কমিটিকে বিষয়টি জানাতে বলে।

বিষয়টি জানানোর পর হাট কমিটি তাদের শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, আহত পাঁচ গরু ব্যবসায়ীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন