বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

গোপন বৈঠককালে ৬ শিবির নেতা আটক

ATOKপিরোজপুরে গোপন বৈঠক থেকে শিবিরের ৬ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার নামাজপুর থেকে আটককৃতরা জেলার বিভিন্ন থানার সভাপতি।

এরা হলেন- সদর উপজেলার নামাজপুর এলাকার মৃত. আব্দুল খালেকের ছেলে সজিব হোসেন জাহিদ (২২), সদর উপজেলার আলামকাঠী গ্রামের জাকির শেখের ছেলে নকিব নসরুল্লাহ (১৯), মঠবাড়িয়া উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের ইয়াছিন মোল্লার ছেলে ঈসমাইল মোল্লা (২৩), ভাণ্ডারিয়া উপজেলার বলইবুনিয়া গ্রামের অব্দুল মান্নানের ছেলে শামীম হাসান (২৬), একই উপজেলার গৌরিপুর গ্রামের টিপু সুলতানের ছেলে আব্দুল আল মাসুদ (১৮), কাউখালী উপজেলার কলইবুনিয়া গ্রামের আ ন ম শহিদুল ইসলামের ছেলে রাকিবুর হাসান (২২)।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর থানা পুলিশের একটি দল নামাজপুরে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় সেখানে গোপন বৈঠক চলছিল। পুলিশ সেখান থেকে কিছু বইপত্র ও লিফলেট উদ্ধার করে। আটকরা সবাই থানা শাখার সভাপতি।

জেলা শাখা শিবির সভাপতি জাবের হাসানের দাবি, তারা কোরবানি সংক্রান্ত মিটিং করছিলেন।

আরও পড়ুন