বুধবার ৪ নভেম্বর ২০২৬

চুম্বনে ক্যান্সার হতে পারে

lip1চুম্বন ধূমপানের থেকেও অনেক বেশি ক্ষতিকর! শুধু তাই নয়; চুম্বন ডেকে আনতে পারে মরণব্যাধি ক্যান্সার। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল সম্প্রতি একদল গবেষকের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ধূমপানের থেকে চুম্বন অনেক বেশি বিপদজনক। ৭০ শতাংশ ক্ষেত্রে মাথা ও ঘাড়ে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে চুম্বন, বিশেষ করে লিপ কিস।

গবেষণা দলের সদস্য ডা. থমাস জানান, চুম্বনের মাধ্যমে হিউম্যান পাপিললোমা (এইচপিভি) নামে একটি ভাইরাস স্থানান্তরিত হয় মুখে। এই ভয়াবহ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে ঘাড়ে বা মাথায়। বিশেষ করে ‘লিপ কিসের’ সময় এই আশঙ্কা আরও বেশি বেড়ে যায়।

তিনি আরও জানান, গবেষণায় দেখা গেছে- যৌন সম্পর্কের পাশাপাশি সাধারণ চুম্বনেও এইচপিভি স্থানান্তরিত হতে পারে। আর লিপ কিসের মাধ্যমে সঙ্গীদের মধ্যে এই ভাইরাস বেশি মাত্রায় ছড়ায়।

আরও পড়ুন