বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘বিএনপি নেতারা সমঝোতার কথা বলে মাঠ গরমের চেষ্টা করছেন’

al-nasim-up-29737বিএনপির কিছু নেতা সমঝোতার কথা বলে মাঠ গরমের চেষ্টা করছেন। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আরও বলেন, যারা শোক দিবসে মিথ্যা জন্মদিন পালন করে, যারা ’৭১ ও ’৭৫-এর খুনিদের পুরস্কৃত করেছে তাদের সাথে সমঝোতা হবার কোনো সম্ভাবনা নেই।

শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা চিকিৎসক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় নাসিম এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপির সঙ্গে কোনো ধরনের সমঝোতায় আগ্রহী নয় সরকার। বিশেষ করে, স্বাধীনতা বিরোধীদের সঙ্গে সখ্যতাই সরকারকে বিএনপি বিমুখ করেছে। সমঝোতা হবে জনগণের সঙ্গে। স্বাধীনতা বিরোধীদের সঙ্গে যারা চলে, তাদের সঙ্গে সমঝোতা নয়।

আওয়ামী লীগ নেতা বলেন, ১৪ দল একসঙ্গে ছিল, আছে, থাকবে। গণতন্ত্র রক্ষার আন্দোলনে একসঙ্গে কাজ করবে। যতদিন না বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব হবে তত দিন ১৪ দলের ঐক্য অটুট থাকবে।

আরও পড়ুন