বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারতে সিরিজ জয়ের টার্গেটে বাংলাদেশ ‘এ’

120234_1তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতায় বাংলাদেশ ও ভারত ‘এ’ দল। তাই রোববার তৃতীয় ম্যাচটি অঘোষিত ফাইনাল দুদলের কাছে। আর ওই অঘোষিত ফাইনাল জিতে সিরিজ জয় করতে চায় বাংলাদেশ ‘এ’ দল। ব্যাঙ্গালুরুতে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে খেলাটি।

হার দিয়েই ভারত সফর শুরু করেছিলো বাংলাদেশ ‘এ’ দল। ব্যাঙ্গালুরুতে সিরিজের প্রথম ম্যাচে ৯৬ রানের ব্যবধানে হার মানে সফরকারীরা। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩২২ রান করে ভারত। ৩২৩ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ ‘এ’ দল। স্কোর বোর্ডে ৮৭ রান উঠতেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। এরপর একে এক সবাই বিদায় নিলে ২২৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে সফল হয় বাংলাদেশ ‘এ’ দল। সহ-অধিনায়ক অলরাউন্ডার নাসির হোসেনের ঝড়ো সেঞ্চুরির পর তার বোলিং থাবায় বিধ্বস্ত হয়েছে স্বাগতিক ভারত। শুক্রবার বেঙ্গালুরুতে বাংলাদেশের দেওয়া ২৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪২.২ ওভারে ১৮৭ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচে ৯৬ বলে ১০২ রান করার পর বল হাতে পাঁচ উইকেট নিয়ে একাই বাংলাদেশ ‘এ’ দলের জয়ের কাণ্ডারি বনে যান নাসির। ফলে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় ‘এ’ দলকে ৬৫ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরে মুমিনুলবাহিনী।

সিরিজে সমতা আনায় আত্মবিশ্বাসটা তুঙ্গেই রয়েছে বাংলাদেশের। তাই সিরিজ জয়ের নেশায় বিভোর নাসির-মোমিনুলরা। তবে দ্বিতীয় ম্যাচের মত তৃতীয় ওয়ানডেতেও পারফরমেন্সের আলো ছড়াতে হবে বাংলাদেশকে।

ওয়ানডে সিরিজ শেষে দু’টি তিন দিনের ম্যাচও খেলবে বাংলাদেশ ‘এ’ দল। আগামী ২২ সেপ্টেম্বর কর্ণাটকের বিপক্ষে প্রথম তিন দিনের ম্যাচে মাঠে নামবে স্বাগতিকরা। আর ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ তিনদিনের ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ ভারতীয় ‘এ’ দল।

বাংলাদেশ ‘এ’ দল : মোমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক), এনামুল হক বিজয়, রনি তালুকদার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, সৌম্য সরকার, সাকলাইন সজীব, আরাফাত সানি, রুবেল হোসেন, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, শুভাগত হোম চৌধুরী ও জুবায়ের হোসেন।

আরও পড়ুন