বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘সরকার গণমাধ্যমের উন্নয়নে কাজ করছে’

mediaবর্তমান সরকার একটি গণমাধ্যম বান্ধব সরকার। তাই গণমাধ্যমের পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বলেছেন, ভারপ্রাপ্ত তথ্য সচিব এ এস এম মাহবুবুল আলম।

শনিবার রাজধানীর প্রেস ইনিস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র ‘পাবলিক প্রকিউরমেন্ট ফর জার্নালিস্ট ওয়ার্কিং ইন ডেভেলপমেন্ট সেক্টর’ শীর্ষক এক কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় সচিব একথা বলেন।

ভারপ্রাপ্ত তথ্য সচিব আরো বলেন, মানব সম্পদ উন্নয়নের অংশ হিসেবে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকার পিআইবির মাধ্যমে সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছে। প্রশিক্ষণে পাশাপাশি আগামী ডিসেম্বর থেকে পিআইবিতে সাংবাদিকতায় সরাসরি মাস্টার্স কোর্স চালু হতে যাচ্ছে। এছাড়া সংবাদপত্র জগতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ‘সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট’ (সিপিটিইউ) স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন