বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারত জয়ে টাইগার ‘এ’ দলের প্রয়োজন ২৯৮ রান

mtneভারতের বিপক্ষে অঘোষিত ফাইনালে ভালো অবস্থানে বাংলাদেশ ‘এ’ দল। সিরিজ জিততে টাইগারদের (এ দল) করতে হবে ২৯৮ রান। এর আগে, টসে জিতে ভারত (এ দল) সুরেশ রায়নার সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ২৯৭ রান তোলে। রায়না ৯৪ বলে ১০৪ রান করে রুবেল হোসেনের শিকার হন।

এর আগে সিরিজটি ১-১ ব্যবধান থাকায় এ ম্যাচে সিরিজ জয়ের মিশনে নামে মুমিনুল হকের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল। এর আগে টসে জিতে ব্যাটিং নেওয়া ভারতের ইনিংসে ৮৭ রানে ব্যক্তিগত ৪১ রান করে আরাফাত সানীর বলে বোল্ড হন স্বাগতিক অধিনায়ক উন্মুখ চাঁদ। ৬৮ বলে চারটি চার ও একটি ছয়ে চাঁদ তার ইনিংসটি খেলেন।

এছাড়া দলীয় ২.২ ওভারে চার রান করে শফিউল ইসলামের শিকার হন মায়ানাক আগারওয়াল। তিনি ভারতীয় ইনিংসের পাঁচ রানের সময় ব্যক্তিগত চার রানে লিটন দাশকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন।

দলীয় ২৫১ রানে শফিউল ইসলামের বলে গুরকিরাত সিং আউট হলে ভারতের পঞ্চম উইকেটের পতন হয়। আর দলীয় ২০৩ রানে আল আমিন হোসেনের বলে বোল্ড হয়ে ফিরেন সাঞ্জু স্যামসন। স্যামসন ৯০ রানে প্যাভিলিওনে ফেরেন। অন্যদিকে নাসির হোসেনের বলে লিটন দাশকে ক্যাচ দিয়ে আউট হন কেদার যাদব।

ব্যাঙ্গলুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এর আগে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ বড় ব্যবধানে হারে। তবে দ্বিতীয় ম্যাচে নাসির হোসেনের অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজে সমতা আনে টাইগাররা।

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন