বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিমানবন্দরে ৩৫ স্বর্ণের বারসহ আটক ১

somoy_news_2824হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৫টি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছে। রোববার সকালে তাকে স্বর্ণের বারসহ আটক করা হয়। আটককৃত ব্যক্তি ফয়সাল হাসান কুমিল্লা জেলার বলে জানিয়েছে ঢাকা কাস্টস হাউসের কর্তৃপক্ষ।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মোহাম্মদ রেয়াজুল ইসলাম জানান, দুবাই থেকে ইকে-৫৮২ নম্বর ফ্লাইটে রোববার সকাল সাড়ে ৮টার দিকে শাহজালাল বিমানবন্দরে নামেন ফয়সাল। সেখানে সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি করে কাস্টসম কর্তৃপক্ষ। এ সময় তার ফয়সালের কাছ থেকে ৩৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর ওজন প্রায় ৪ কেজি।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন