কিছুদিন আগেই আইফোন ৬এস কিনতে কিডনি বিক্রি করার চেষ্টা করেছিলেন চীনের দুই ব্যক্তি। আইফোনের প্রতি চীনাদের এমন দুর্নিবার আকর্ষণকে কাজে লাগাতে এবার দেশটির স্পার্ম ব্যাংকগুলো অফার দিয়েছে। কিডনি নয়, স্পার্ম (শুক্রানু) দিলেই পাওয়া যাবে আইফোন ৬এস। তবে এক্ষেত্রে কয়েকটি শর্ত দিয়েছে তারা।
স্পার্ম দান করে আইফোন ৬এস পেতে হলে আগ্রহী ব্যক্তিকে অবশ্যই চীনের নাগরিক ও একটি কলেজ ডিগ্রি থাকতে হবে। বয়স ২০ থেকে ৪০ বছর এবং উচ্চতা পাঁচ ফুট ৫ ইঞ্চি হতে হবে। জেনেটিক কোনো অসুখ থাকতে পারবে না এবং ছয় মাসের মধ্যে অন্তত ১৭ মিলিলিটার স্পার্ম দিতে হবে। আর চূড়ান্তভাবে ফার্ল্টিলিটি পরীক্ষায় সবুজ সংকেত পাওয়া গেলেই তবে আইফোনটি মিলবে।
স্পার্ম ব্যাংকগুলো এমন বিজ্ঞাপন দিয়েছে চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাট ও উইবো’তে। মানুষকে স্পার্ম দান করতে আগ্রহী করতে সাংহাই, হুবেই, জিয়াংসু প্রদেশের কয়েকটি স্পার্ম ব্যাংক এই অভিনব পন্থা অবলম্বন করছে। এনডিটিভি


