বুধবার ৪ নভেম্বর ২০২৬

ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী, ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা

1442587556ছেলেকে দিয়ে মায়ের শ্লীলতাহানীতে বাধ্য করার প্রতিবাদ জানাতে গিয়ে, পুলিশের গুলিতে তিনজন নিহতের ঘটনায়, ক্ষোভে ফুঁসছে টাঙ্গাইলের কালিহাতি আর ঘাটাইলের মানুষ। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া গেছে, ঘৃণিত সেই ঘটনার বিবরণ। তাদের অভিযোগ, প্রভাবশালী মহল আর পুলিশের তৎপরতায় আড়ালে ঢাকা পড়ছে আসল ঘটনা।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রাম। এখানেই মূল অভিযুক্ত রফিকুল ইসলাম রোমার বাড়ি। যেখানে গত ১৫ সেপ্টেম্বর ঘটে নৃশংস সেই ঘটনা। বাড়িটি এখন তালাবদ্ধ। তবে ছেলের সামনে মায়ের শ্লীলতাহানীর ওই লোমহর্ষক ঘটনার বিবরণ দিলেন প্রত্যক্ষদর্শীরা।

এই সাধারণ নারীরা রাজনীতি বোঝেন না। তবে এটা বোঝেন, ঘৃণিত সেই ঘটনার বিচার চাওয়া তাদের দায়িত্ব। আর বিচারের দাবিতে সেদিনের সংর্ঘষ ছিল জনরোষেরই বহিঃপ্রকাশ। কালিহাতী থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ঘাটাইল উপজেলার আঠারোদানা গ্রাম। এখানেই ভুক্তভোগী যুবকের বাড়ি। যার সামনে শ্লীলতাহানী করা হয়েছিল তার মায়ের। অসুস্থ বাবা জানেন না, এই অপরাধের বিচার চাইবেন কার কাছে?

এ নিয়ে কথা বলতে চায় না পুলিশ। বরং তাদের ব্যস্ততা এখন বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, তা নিয়ে। কালিহাতী আর ঘাটাইল উপজেলার মানুষের অভিযোগ, অন্যায়ের প্রতিবাদ করতেই তারা রাস্তায় নেমেছিলেন। অথচ এখন উল্টো তাদের বিরুদ্ধেই মামলা দিয়ে হয়রানি করছে পুলিশ। তারা  দ্রুত অপরাধীদের বিচার এবং নিরীহ মানুষকে হয়রানির বন্ধের দাবি জানান।

 

আরও পড়ুন