দুবাই থেকে আসা চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার থেকে অন্তত ৪০ কোটি টাকা মূল্যের ভারতীয় মুদ্রা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। রোববার বিকেলে কনটেইনারটি জব্দের পর রাতে কায়িক পরীক্ষার পর এসব মুদ্রা পাওয়া যায়। জঙ্গি অর্থায়নের কাজে এসব মুদ্রা বাংলাদেশে আনা হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে।
শুল্ক গোয়েন্দারা জানায়, বন্দরের ৮ নম্বর ইয়ার্ডে আমদানি করা একটি কনটেইনার জব্দ করা হয়। মূলত গৃহস্থালি পণ্যের নামে দুবাই থেকে কনটেইনারটি বাংলাদেশে আনা হয়। এখানে ৩ জনের নামে ছোট-বড় মোট একশ’ ৬৫টি কার্টন ছিল।
প্রাথমিক পর্যায়ে ১৬টি কার্টনের মধ্যেই ৪০ কোটি টাকা মূল্যের ভারতীয় মুদ্রা পাওয়া যায়। পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১টার দিকে কনটেইনারটি সিলগালা করে দেয়া হয়। সোমবার সকালে দ্বিতীয়বারের মতো পূর্ণাঙ্গ পরীক্ষা করার কথা রয়েছে। মূলত ভারতে পাচারের জন্য পাকিস্তান থেকে দুবাই হয়ে এসব মুদ্রা বাংলাদেশে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে শুল্ক বিভাগ।
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


