বুধবার ৪ নভেম্বর ২০২৬

রণবীর-ক্যাটরিনা ‘সেক্সিয়েস্ট কাপল’!

ranbirকেরিয়ার গ্রাফটা ইদানিং ভাল যাচ্ছে না রণবীর কাপুরের। তাতে কী? অন্য ময়দানে তো তিনি ‘ফার্স্ট বয়’। সম্প্রতি ভারতে সেক্সিয়েস্ট সেলেব বেছে নেওয়ার জন্য একটি সমীক্ষা হয়েছিল। আর তাতেই রণবীর কাপুর প্রথম হয়েছেন। ফলে পর পর কয়েকটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও তাঁর জনপ্রিয়তায় যে এতটুকু প্রভাব ফেলেনি তা আরও একবার বোঝা গেল। ২৫.৪ শতাংশ ভোট পেয়ে ‘সেক্সিয়েস্ট ম্যান’-এর তালিকায় প্রথমে রয়েছেন রণবীর। আর পিছনে ফেলেছেন বিরাট কোহলি, বরুণ ধবন, সিদ্ধার্থ মলহোত্রার মতো হার্টথ্রবকে।

অন্য দিকে, ওই সমীক্ষা অনুযায়ী ভারতে এই মুহূর্তে ‘সেক্সিয়েস্ট উওম্যান’ কে জানেন? ক্যাটরিনা কইফ! রণবীরের সঙ্গে ক্যাট-সুন্দরীর সম্পর্কের জল্পনা তো বলিউডে অনেক দিন ধরেই চলছে। দু’জনের কেউই প্রকাশ্যে মুখ না খুললেও তাঁরা যে ভবিষ্যতে সাতপাকে বাঁধা পড়বেন তা একপ্রকার নিশ্চিত। তার আগেই ‘সেক্সিয়েস্ট ম্যান’ এবং ‘সেক্সিয়েস্ট উওম্যান’-এর শিরোপা জিতে নিলেন রণবীর-ক্যাটরিনা জুটি। -আনন্দবাজার।

আরও পড়ুন