বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মির্জা ফখরুল রাতে দেশে ফিরছেন

fakhrulচিকিৎসা শেষে সোমবার রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

সোমবার তথ্যটি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

কারামুক্তির পর গত ২৬ জুলাই চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ঘাড়ের চিকিৎসা করান তিনি। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য গত ৯ আগস্ট যুক্তরাষ্ট্রে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

টানা ৪০ দিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে শনিবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন ফখরুল। রোববার সকালে সিঙ্গাপুর পৌঁছান তিনি।

আরও পড়ুন