বুধবার ৪ নভেম্বর ২০২৬

দেশে ফিরেছেন মির্জা ফখরুল

fakrulসিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত রাত পৌনে ১১টার দিকে সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি বিমানে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, এম এ কাইয়ুম, আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদল নেতা ফরহাদ হোসেন আজাদ, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন “িার, শায়রুল কবির খান বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে রোববার সকালে সিঙ্গাপুর পৌঁছান মির্জা ফখরুল। এর এক দিন যাত্রাবিরতির পর সোমবার বিকেলে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর টানা ছয় মাস ১০ দিন কারাবন্দী থেকে ১৫ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে জামিনে মুক্তি পান। মুক্তির পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেন তিনি। ২৬ জুলাই চিকিৎসার জন্য মির্জা ফখরুল স্ত্রীকে সাথে নিয়ে সিঙ্গাপুরে যান। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ঘাড়ের চিকিৎসা করান তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য ১১ আগস্ট যুক্তরাষ্ট্রে যান বিএনপির এ নেতা। সেখানে নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন তিনি।

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন