২০১৫-১৬ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে রংপুরে ৭ জনকে আটক করেছে র্যাব-১৩। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত রংপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরে র্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার মেজর আশরাফ আলী। বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককরা জানিয়েছে- মেডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসে বিভিন্ন পরিকল্পনা করছিলো তারা।


