বুধবার ৪ নভেম্বর ২০২৬

মন্দিরে কালী ও শিব প্রতিমা ভাংচুর

Faridpur-Protimaফরিদপুরের মধুখালীতে একটি মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। মধুখালী থানার ওসি মো. রুহুল আমিন জানান, সোমবার গভীর রাতে উপজেলার কোড়কদি ইউনিয়নের বাগবাড়ি গ্রামের ‘সার্বজনীন কালী মন্দিরে’ এ ঘটনা ঘটে।

মন্দির কমিটির সভাপতি বিনয় কৃষ্ণ মন্ডল বলেন, সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে কালী ও শিব প্রতিমা ভাংচুর করে। সকালে স্থানীয়রা প্রতিমা ভাঙা দেখে পুলিশে খবর দেয়।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা রুহুল আমিন।

আরও পড়ুন