ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হয়ে আসছেন হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হিসেবে রয়েছেন। হর্ষ বর্ধন ঢাকায় হাইকমিশনার পঙ্কজ শরণের স্থলাভিষিক্ত হচ্ছেন।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগামী সপ্তাহেই হর্ষ শ্রিংলার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আর নভেম্বর থেকেই ঢাকায় কাজ শুরু করবেন তিনি।
ব্যাংককের রাষ্টদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি দীর্ঘদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ-মিয়ানমার (বিএম) ডেস্কে কর্মরত ছিলেন।
হর্ষ বর্ধন শ্রিংলা কূটনীতিক ক্যারিয়ার ত্রিশ বছরের।
নয়াদিল্লিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছাড়াও তিনি প্যারিস, হ্যানয়, ও তেলআবিবে নিযুক্ত ছিলেন। জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনে মিনিস্টার/কাউন্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


